বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের কূটনৈতিক বার্তা দুর্ভাগ্যজনক: ফখরুল

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ব্যাপারে ভারতের কূটনৈতিক বার্তা সত্যি হলে, সেটি দুর্ভাগ্যজনক। এ অঞ্চলের নিরাপত্তার জন্য শুভ হবে না

2023-08-19T12:05:41+00:00
2023-08-19T12:05:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের কূটনৈতিক বার্তা দুর্ভাগ্যজনক: ফখরুল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ১২:০৫ পিএম   (ভিজিট : ২৩২)
X


যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ব্যাপারে ভারতের কূটনৈতিক বার্তা সত্যি হলে, সেটি দুর্ভাগ্যজনক। এ অঞ্চলের নিরাপত্তার জন্য শুভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি ভারত পদক্ষেপ নেয়, তা হবে দুঃখজনক। এই অঞ্চলের নিরাপত্তার জন্য শুভ হবে না।

ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে এটা আশা করা যায় না। দেশের মানুষ কি চায় নিশ্চয়ই সেটি ভারত দেখবে।

শেখ হাসিনাকে দুর্বল করলে যুক্তরাষ্ট্রের জন্য তা ভালো হবে না দিল্লির এমন বার্তা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা আশা করব ভারত বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তাকে মর্যাদা দেবে, সত্যিকার অর্থে সব দলের অংশগ্রহণে যাতে গ্রহণযোগ্য নির্বাচন হয় সে বিষয়ে সমর্থন দেবে।

তিনি বলেন, বাংলাদেশে কোনো মৌলবাদী ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। বাংলাদেশের মানুষের শক্তির ওপর আস্থা রাখি।

বাবু/এ.এস





  বিষয়:   ফখরুল 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy