বিএনপির পদযাত্রা আজ

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রা

2023-08-19T12:37:44+00:00
2023-08-19T12:37:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির পদযাত্রা আজ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ১২:৩৭ পিএম   (ভিজিট : ২০৫)
X


বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রা করা হবে।

শনিবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড় পর্যন্ত গিয়ে এই পদযাত্রা শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy