দেশকে অস্থিতিশীল করলে শক্ত হাতে দমন করা হবে : আইজিপি

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী

2023-08-19T15:43:07+00:00
2023-08-19T15:43:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশকে অস্থিতিশীল করলে শক্ত হাতে দমন করা হবে : আইজিপি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৩:৪৩ পিএম   (ভিজিট : ২৬৭)
X


দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, যারাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের যথাযথভাবে কঠোর হাতে দমন করা হবে।

শনিবার রাজারবাগ পুলিশ লাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ সভার আয়োজন করে। এসময় আইজিপি বলেন, ‘একটি মহল দেশকে উল্টো পথে নিয়ে যেতে চাচ্ছে। দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সেই অনুযায়ী কাজও করা হবে।’

তিনি আরও বলেন, বর্তমানে স্বাধীনতাবিরোধীরা নানা ধরণের অপচেষ্টা চালাচ্ছে। এর আগে পুলিশ তাদের প্রতিহত করতে যেভাবে দায়িত্ব পালন করেছে এবারও ঠিক সেভাবেই আইন অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে একই ভূমিকা পালন করবে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করতে পুলিশের সব সদস্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মো. মনিরুল ইসলাম।

বাবু/এ.এস





  বিষয়:   আইজিপি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy