খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখর নয়াপল্টন

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে ঢাকায় পদযাত্রা করবে বিএনপি। পদযাত্রাকে

2023-08-19T15:59:30+00:00
2023-08-19T15:59:30+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখর নয়াপল্টন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৩:৫৯ পিএম   (ভিজিট : ১৮৩)
X


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে ঢাকায় পদযাত্রা করবে বিএনপি। পদযাত্রাকে কেন্দ্র করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। স্লোগানে স্লোগানে মুখর বিএনপির কার্যালয়।

একই দাবিতে আজ সারা দেশে মহানগর, জেলা-উপজেলাপর্যায়ে পদযাত্রা করছে বিএনপি।

বিকাল ৩টায় পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে কাকরাইল মোড় ও শান্তিনগর মোড় হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

পদযাত্রায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা ও ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে বিদেশ নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি।

বাবু/এ.এস





  বিষয়:   নয়াপল্টন 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy