দেশের শান্তি-সমৃদ্ধি ধ্বংসচেষ্টা করলে জবাব দেবে জনগণ : নানক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাইরের (বিদেশের) সুতার টানে

2023-08-20T21:06:27+00:00
2023-08-20T21:06:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশের শান্তি-সমৃদ্ধি ধ্বংসচেষ্টা করলে জবাব দেবে জনগণ : নানক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ আগস্ট, ২০২৩, ৯:০৬ পিএম   (ভিজিট : ২০৬)
X

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাইরের (বিদেশের) সুতার টানে দেশের শান্তি-সমৃদ্ধি ধ্বংস করার চেষ্টা করবেন না। আর এটা করলে এ দেশের জনগণ আপনাদের সমুচিত জবাব দেবে।

রোববার (২০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

বিগত দিনে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নানক বলেন, এই দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিকায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের বসতবাড়ি ছিল না তাদের জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন শেখ হাসিনা। মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেলের মতো বৃহৎ দৃশ্যমান উন্নয়নে দেশের প্রতিটি মানুষের কল্যাণে কাজ হয়েছে। অনেক উন্নত দেশে যা দেখাতে পারেনি সেই সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই উন্নয়নের কারণেই দেশের জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে এসে জনপ্রিয়তা প্রমাণ করুন। দেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে, গণতন্ত্রের পক্ষে নাকি বিএনপির পক্ষে তা নির্বাচনে জনগণ ঠিক করবে। আওয়ামী লীগের এত সকল উন্নয়নের কারণে দেশের মানুষ ভেবে চিন্তে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে।

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম.এ. সাত্তারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল সিদ্দিক তুহিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য সাদেক খানসহ মহানগর ও মোহাম্মদপুর থানার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy