নতুন পেঁয়াজ আসতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে : কৃষিমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নতুন পেঁয়াজ আসতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১৩ লাখ টন আমদানি

2023-08-21T15:47:22+00:00
2023-08-21T15:47:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নতুন পেঁয়াজ আসতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে : কৃষিমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৩:৪৭ পিএম   (ভিজিট : ১১৯)
X


কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নতুন পেঁয়াজ আসতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১৩ লাখ টন আমদানি অনুমতির বিপরীতে মাত্র ৩ লাখ টন আমদানি হয়েছে। তাই সঙ্কট বাড়ছে। সোমবার (২১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারত পেঁয়াজে রপ্তানি শুল্ক বাড়ানোর কারণে বাংলাদেশেকে অনেক ভুগতে হয়। সম্প্রতি ভারত সফরে দেশটির বাণিজ্যমন্ত্রীকে এমন না করার জন্য অনুরোধ করা হয়ছিলো। তারা গমের ক্ষেত্রে আর এমন করবে না আশ্বস্ত করেছিলো। পেঁয়াজের ক্ষেত্রে তারা সহযোগিতা করবে কি না জানা নাই।

তিনি আরও বলেন, মিশর বা তুরস্ক থেকে আমদানি করা যায় কিনা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা হচ্ছে। অন্য যে কোন দেশ থেকে কোন ব্যবসায়ী আমদানি করতে চাইলে অনুমতি দেয়া হবে।

বাবু/এ.এস






  বিষয়:   কৃষিমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy