রাজপথে বিশাল শোডাউন নিয়ে সম্রাট

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দীর্ঘদিন পর রাজধানীতে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। আজ

2023-08-21T19:08:41+00:00
2023-08-21T19:08:41+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
রাজপথে বিশাল শোডাউন নিয়ে সম্রাট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৭:০৮ পিএম   (ভিজিট : ২২৩)
X

দীর্ঘদিন পর রাজধানীতে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। আজ (সোমবার) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালে বিশাল কর্মীবাহিনী নিয়ে মিছিল সহকারে জাতীয় প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হন ইসমাইল চৌধুরী সম্রাট। এসময় প্রেস ক্লাব, হাইকোর্ট চত্বরে প্রায় ২০ হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। প্রধানমন্ত্রী গাড়ির বহর নিয়ে চলে যাওয়ার পর সম্রাটকে হাতে হ্যান্ডমাইক নিয়ে কয়েক মিনিট স্লোগান দিতেও দেখা গেছে। এসময় সম্রাটসহ তার অনুসারীদেরকে হাত নাড়িয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এর জবাবে হাত নাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা জানাতে দেখা গেছে।

এসময় ইসমাইল চৌধুরী সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীদের আগামী সংসদ নির্বাচনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসানোর আগ পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে, নানা রকম ষড়যন্ত্র চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আনতে হবে। 

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সংসদে, আমরা আছি রাজপথে। উপস্থিত একাধিক নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর বিশাল কর্মী বাহিনীর উপস্থিতির মধ্য দিয়ে সম্রাট আবারও প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি। অতীতে ঢাকার যেকোনো জনসমাবেশে তার নেতৃত্বে বিশাল কর্মী বাহিনী অংশ নিয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy