আজ আমরা একটি ভয়াবহ অবস্থায় আছি: ফখরুল

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ এমনিতেই ধর্মপ্রাণ। তাদের জঙ্গি বানিয়ে ফায়দা লুটতে চায় এ

2023-08-22T15:34:26+00:00
2023-08-22T15:34:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আজ আমরা একটি ভয়াবহ অবস্থায় আছি: ফখরুল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৩:৩৪ পিএম   (ভিজিট : ১৪৮)
X


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ এমনিতেই ধর্মপ্রাণ। তাদের জঙ্গি বানিয়ে ফায়দা লুটতে চায় এ সরকার। আজ আমরা একটি ভয়াবহ অবস্থায় আছি। সব ক্ষেত্রেই শুধু প্রতারণা।

মঙ্গলবার দুপুরে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমি প্রায়ই ফ্যাসিবাদের কথা বলি, অনেকে জানতে চান ফ্যাসিবাদ কী? আজ আওয়ামী লীগের শাসন দেখলেই বোঝা যাবে ফ্যাসিবাদ শব্দের অর্থ কী। আজ অবিচার-অত্যাচারের নমুনা দেখুন। দেশে এক ব্যক্তির একদলীয় শাসন চলছে। তবে, আশার বাণী মানুষ জেগে ওঠেছে, এগিয়ে আসছে।

 কাজী জাফরের কথা স্মরণ করে তিনি বলেন, একে একে প্রদীপ নিভে যাচ্ছে। আজকের এই দুর্দিনে তাদের খুব প্রয়োজন ছিল। আজ দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে সমাজে তাদের আদর্শ বাস্তবায়ন করতে হবে।

সাবেক মন্ত্রী ও জাপার একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এসএমএম শামীমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, নওয়াব আলী আব্বাস খান, মাওলানা রুহুল আমিন, নজরুল ইসলাম প্রমুখ।

বাবু/এ.এস





  বিষয়:   ফখরুল 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy