কারও আক্কেল থাকলে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে, প্রশ্ন তথ্যমন্ত্রীর

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

শনিবার (১৯ আগস্ট) দিনগত রাত ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল বিএনপি। এ ইস্যুতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান

2023-08-22T17:38:37+00:00
2023-08-22T18:25:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কারও আক্কেল থাকলে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে, প্রশ্ন তথ্যমন্ত্রীর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৫:৩৮ পিএম  আপডেট: ২২.০৮.২০২৩ ৬:২৫ পিএম  (ভিজিট : ১৭৮)
X


শনিবার (১৯ আগস্ট) দিনগত রাত ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল বিএনপি। এ ইস্যুতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কারও আক্কেল থাকলে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে?

মঙ্গলবার (২২ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রশ্ন তোলেন।

মন্ত্রী বলেন, 'বিএনপির মধ্যে একটি অস্থিরতা লক্ষ করছি। তারা যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সেটির প্রমাণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথম দেখলাম রাত ৩টায় সংবাদ সম্মেলন। বিএনপি রাত ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে। কারও যদি আক্কেল থাকে তাহলে কেউ রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে? সংবাদ সম্মেলন তো সংবাদকর্মীদের নিয়ে ডাকতে হয়। সংবাদকর্মীরা রাত ৩টায় উনাদের সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য কি বাধ্য? আমি আগে আর শুনিনি।’

উল্লেখ্য, শনিবার রাত ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ওই রাতে বিএনপির কর্মীদের গ্রেফতার করা হচ্ছিল, এই অবস্থায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছি – এ বিষয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির কর্মী ইতোপূর্বে বহু সময় ধরা হয়েছে বা অ্যারেস্ট হয়েছে। আওয়ামী লীগের কর্মীও বিভিন্ন সময়ে অ্যারেস্ট হয়েছে। আমরাও কোনোদিন রাত ৩টায় করিনি। বিএনপিও আগে কখনও রাত ৩টায় করেনি। তাদের মধ্যে যে অস্থিরতা এবং তারা যে এখন একটা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সেটারই প্রমাণ হচ্ছে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকা।'

তিনি বলেন, 'আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে লিখেছে। এটা ফেসবুকের পোস্ট, আমি অন্য কিছু বলছি না।' এ সময় মোবাইল উঁচিয়ে ধরে পোস্টটি দেখান তথ্যমন্ত্রী। বলেন, 'ফেসবুকে লিখেছে, বিএনপির মাথা পুরাই আওলাইয়া গেছে, তাই রাত তিনটায় সংবাদ সম্মেলন ডাকে।'

বাবু/এ.এস





  বিষয়:   তথ্যমন্ত্রী 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy