জামায়াত আমিরসহ ৯৬ জনের বিচার শুরু

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান ও কেন্দ্রীয় সেক্রেটারি

2023-08-23T12:09:12+00:00
2023-08-23T12:28:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামায়াত আমিরসহ ৯৬ জনের বিচার শুরু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ১২:০৯ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৩ ১২:২৮ পিএম  (ভিজিট : ১৫৩)
X


নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান ও কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলায় তাদের বিচার শুরু হলো।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি হেমায়েত উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০১২ সালের নভেম্বরে রাজধানীর মতিঝিল এলাকায় সরকারবিরোধী মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ ও বিআরটিসি বাসে আগুন দেওয়ার অভিযোগে মতিঝিল থানার উপপরিদর্শক রফিকুল হাসান জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

বাবু/এ.এস





  বিষয়:   জামায়াত  আমির 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy