সাধারণ যাত্রীদের সঙ্গে মেট্রোরেলে পরিকল্পনামন্ত্রী-প্রতিমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

সাধারণ যাত্রীদের সঙ্গে মেট্রোরেল ভ্রমণ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। আগারগাঁওয়ের স্টেশন

2023-08-24T17:36:50+00:00
2023-08-24T17:36:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাধারণ যাত্রীদের সঙ্গে মেট্রোরেলে পরিকল্পনামন্ত্রী-প্রতিমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১৪২)
X


সাধারণ যাত্রীদের সঙ্গে মেট্রোরেল ভ্রমণ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। আগারগাঁওয়ের স্টেশন থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত যাত্রীদের সঙ্গে মেট্রোরেলে চড়েন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আগারগাঁও স্টেশন থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মেট্রোরেলে ওঠেন। এসময় মেট্রোরেল কর্তৃপক্ষের এমডি, মেট্রোরেল প্রকল্পের প্রকল্প পরিচালকসহ মেট্রোরেলের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে যাত্রীদের কাতারে পেয়ে উচ্ছ্বসিত হন সাধারণ যাত্রীরা। মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এসময় যাত্রীদের সঙ্গে মেট্রোরেল নিয়ে কথা বলেন। এসময় পরিকল্পনামন্ত্রী ও প্রতিমন্ত্রী মেট্রোরেলের সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া মেট্রোরেল যাত্রীরা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ভাড়া কমানোর বিষয়ে মতামত দেন।

মাহবুব নামের এক যাত্রী ঢাকা পোস্টকে বলেন, আমি মিরপুর-১০ নম্বর যাচ্ছি। প্রত্যেকদিনই মেট্রোরেলে চলাফেরা করি। তবে আজ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ট্রেনে চড়লাম। এর আগে কোনো মন্ত্রীর সঙ্গে মেট্রোরেল বা কোনো গাড়িতে চড়ার সৌভাগ্য হয়নি। মন্ত্রী মেট্রোরেলে উঠে সরাসরি আমার পাশেই বসেন এবং খুব সাচ্ছন্দ্যভাবে কথা বলেন। বাংলাদেশ মন্ত্রীরা গণপরিবহনে চড়বে এটা তো ভাবাই যায় না। তাও আবার সাধারণ যাত্রীদের সঙ্গে। আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy