যেসব অঞ্চলে আজও অব্যাহত থাকতে পারে বৃষ্টি

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

দেশের ১৩ জেলার ওপর দিয়ে আজ বয়ে যেতে পারে দমকা অথবা ঝড়ো হাওয়া, হতে পারে বৃষ্টি। এ সময়ে

2023-08-27T12:53:11+00:00
2023-08-27T12:53:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যেসব অঞ্চলে আজও অব্যাহত থাকতে পারে বৃষ্টি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ আগস্ট, ২০২৩, ১২:৫৩ পিএম   (ভিজিট : ১৭৩)
X


দেশের ১৩ জেলার ওপর দিয়ে আজ বয়ে যেতে পারে দমকা অথবা ঝড়ো হাওয়া, হতে পারে বৃষ্টি। এ সময়ে বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার থাকতে পারে। দেশের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সই করা আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হারিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে দেশের আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া ওই পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

বাবু/এ.এস





  বিষয়:   বৃষ্টি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy