নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণে মায়েরস্কের প্রস্তাব বিবেচনা করা হবে: প্রধানমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চট্টগ্রামের লালদিয়ায় একটি নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনিশ

2023-08-28T17:05:14+00:00
2023-08-28T17:05:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণে মায়েরস্কের প্রস্তাব বিবেচনা করা হবে: প্রধানমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৫:০৫ পিএম   (ভিজিট : ১৫৩)
X


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চট্টগ্রামের লালদিয়ায় একটি নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনিশ শিপিং এবং লজিস্টিক জায়ান্ট মায়েরস্ক গ্রুপের প্রস্তাব বিবেচনা করবে।

আজ ২৮ আগস্ট সোমবার আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে মায়েরস্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট মায়ের্স্ক উগলা এবং বাংলাদেশে ডেনিশ চার্জস ডি’অ্যাফেয়ার্স অ্যান্ড্রেস বি কার্লসেন এর সাথে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লালদিয়ায় নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার বিষয়ে মায়েরস্ক গ্রুপের প্রস্তাব বিবেচনা করবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে ৫০টিরও বেশি ডেনিশ কোম্পানি কাজ করছে এবং মায়েরস্ক গ্রুপ এখন লালদিয়ায় এপিএম টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করতে আগ্রহ দেখাচ্ছে। তিনি বলেন,বন্দর উন্নয়নে লজিস্টিক নীতিমালা প্রণয়নে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দর ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে চালু রয়েছে এবং সরকার পায়রা বন্দর নামে আরেকটি বন্দর উন্নয়ন করছে এবং শিগগিরই এটি চালু হবে। ভারত, নেপাল এবং ভুটানকে পারস্পরিক সুবিধার জন্য এই বন্দরগুলো ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। তিনি বলেন, এসব বন্দরে বিশেষ করে পায়রা বন্দরে অনেক সুযোগ ও সুবিধা থাকবে।

বৈঠকে মায়েরস্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশে কনটেইনার শিপিং এবং লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্নকে স্বাগত জানিয়ে বলেন, চট্টগ্রাম সমুদ্র বন্দরে এর প্রতিফলন ঘটবে। তিনি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বলেন, এসব খাতে অনেক সুযোগ রয়েছে।

এই প্রসঙ্গে মায়েরস্ক গ্রুপের সিইও বলেন, এইচএন্ডএম, এম এন্ডএস, ওয়ালমার্ট এবং অন্যান্য বড় কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আরও আরএমজি পণ্য আমদানি করতে আগ্রহী। তিনি বলেন, সহযোগিতার ক্ষেত্রে বৈচিত্র্যের অনেক সুযোগ রয়েছে। ডেনিশ সরকার লজিস্টিক নীতিকে অনেক বেশি সমর্থন করে।

বৈঠকের সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়া এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল উপস্থিত ছিলেন।

বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy