সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। দুপুর ১টা ১৩ মিনিটে সংঘটিত হওয়া ওই ভূমিকম্পের উৎস ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের কাছে। উৎসস্থলে মাত্রা ছিলো রিখটার স্কেলে ৪.৬।
ভূমিকম্পের উৎসস্থল সিলেটের জৈন্তাপুর থেকে ১৮ কিলোমিটার দূরে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।