প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৪:১৮ পিএম আপডেট: ২৯.০৮.২০২৩ ৪:২২ পিএম (ভিজিট : ১৬৪)

X
সদ্য সমাপ্ত ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
গত ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা যোগ দেন।
সম্মেলন শেষে ২৭ আগস্ট (রোববার) সকাল ৮টা ৩১ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
বাবু/এ.এস