বিচার বিভাগের উপর অসাংবিধানিক হস্তক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের পক্ষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্মানিত ব্যক্তিবর্গের খোলা চিঠিকে বিচার বিভাগের উপর অসাংবিধানিক

2023-08-31T18:29:44+00:00
2023-08-31T18:36:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ড. মোহাম্মদ ইউনূসের পক্ষে খোলা চিঠি
বিচার বিভাগের উপর অসাংবিধানিক হস্তক্ষেপ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৬:২৯ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৩ ৬:৩৬ পিএম  (ভিজিট : ২০৮)
X

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের পক্ষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্মানিত ব্যক্তিবর্গের খোলা চিঠিকে বিচার বিভাগের উপর অসাংবিধানিক হস্তক্ষেপ বলে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ । বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি প্রফেসর ড. মো. হাবিবুর রহমান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়,  বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং সবকিছু আইন অনুসারে পরিচালিত হয়। স্বাধীন বিচার বিভাগ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এক্ষেত্রে কারো কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ২২ অনুচ্ছেদ অনুসারে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা এবং স্বাধীন। অর্থাৎ, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, নির্বাহী বিভাগ এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। বাংলাদেশের সংবিধানে, এদেশের সকল নাগরিকের যেমন আইনের আশ্রয় গ্রহণের অধিকার রয়েছে, তেমনি আইনের প্রয়োগ সকল নাগরিকের জন্য সমভাবে প্রযোজ্য।

বিবৃতি আরও বলেন, দেশে আইনের শাসন বিদ্যমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। বাংলাদেশের আইন ও বিচার বিভাগকে না জেনে, যথাযথ পর্যালোচনা না করে অযাচিতভাবে বিচারাধীন মামলার বিষয়ে বিবৃতি বা চিঠি প্রদান ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে ও দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা এবং বিচার বিভাগের উপর অসাংবিধানিক হস্তক্ষেপ, যা-স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। বিষয়টি কোন ভাবেই কাম্য নয়।

বিশ্ববিদ্যালয় পরিষদ বিবৃতি আরও বলেন, চিঠি প্রদানকারী বিশিষ্ট ব্যক্তিরা বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি সন্মান জানিয়ে তাঁদের বিভ্রান্তিমূলক ও অজ্ঞতাপ্রসূত মতামত প্রত্যাহার করে বাংলাদেশের মতো স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা সমুন্নত রাখবেন।




  বিষয়:   বিচার  অসাংবিধানিক  হস্তক্ষেপ ড. মোহাম্মদ ইউনূস  খোলা চিঠি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy