শ্রীলংকার ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

শ্রীলংকাকে দেওয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে ১৫০ মিলিয়ন

2023-09-01T12:21:18+00:00
2023-09-01T12:21:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীলংকার ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ১২:২১ পিএম   (ভিজিট : ১৪০)
X


শ্রীলংকাকে দেওয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে ১৫০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ।

শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সুদ হিসেবে পেয়েছে আরও ২৮ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, দেশটিকে ২০২১ সালে চার কিস্তিতে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। এক বছর মেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এর পর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ দেড় শতাংশ সুদ পাচ্ছে বাংলাদেশ।

মুদ্রাবিনিময় চুক্তি অনুযায়ী, শ্রীলংকাকে ২০২১ সালের ১৯ আগস্ট প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার, ৩০ আগস্ট দ্বিতীয় ধাপে ১০০ মিলিয়ন ডলার ও ২০২১ সালের সেপ্টেম্বরে তৃতীয় ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

বাবু/এ.এস





  বিষয়:   বাংলাদেশ  শ্রীলংকা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy