আগামীকাল থেকে পেট্রোল পাম্পে বন্ধ থাকবে তেল সরবরাহ

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

আগামীকাল রোববার থেকে তিন দফা দাবিতে তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি।শনিবার (২

2023-09-02T14:54:22+00:00
2023-09-02T14:54:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আগামীকাল থেকে পেট্রোল পাম্পে বন্ধ থাকবে তেল সরবরাহ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ২:৫৪ পিএম   (ভিজিট : ১৪৯)
X


আগামীকাল রোববার থেকে তিন দফা দাবিতে তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি।

শনিবার (২ সেপ্টেম্বর) পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব মিজানুর রহমান রতন এ ঘোষণা দেন।

মিজানুর রহমান জানান, আমাদের দাবিসমূহ না মানলে রোববার (৩ সেপ্টেম্বর) থেকে তেল উত্তোলন বন্ধ রাখব।

দাবিসমূহ হচ্ছে- জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা। জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা। জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশন এজেন্ট হিসেবে গেজেট প্রকাশ করা।

এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে খুলনার খালিশপুরে ট্যাংকলরি ভবনে সভা করে ব্যবসায়ী ও শ্রমিকদের কয়েকটি সংগঠন। সংগঠনগুলো হলো, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা, মেঘনা ও যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতি।

সভায় মালিক সমিতির নেতারা জানান, জ্বালানী তেল বিক্রিতে কমিশন বৃদ্ধিসহ ৩ দফা দাবি দফা দাবি পূরণে ৩১ আগস্ট পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এই সময় পার হয়ে গেলেও এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি।

মালিক সমিতির তিন দফা দাবি হলো-

১. জ্বালানি তেল বিক্রয় কমিশন ৭.৫০ শতাংশ নির্ধারণ করা।


২. পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট, তা গেজেট আকারে প্রকাশ করা।


৩. (ক) ট্যাংকলরি ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয়, এ বিষয়ে সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।

(খ) ২৫ বছরের ঊর্ধ্বে ট্যাংকলরির ইকোনমিক লাইফের জন্য পৃথকভাবে সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।

তাই আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন নেতারা।

এর আগে, এসব দাবি নিয়ে গত ২৯ আগস্ট সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বৈঠক করেন পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন ও ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের নেতারা।

আলোচনার পর নেতারা জানান, তাদের সব দাবি এক মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী।

বাবু/এ.এস





  বিষয়:   পেট্রোল পাম্প 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy