সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন অনুষ্ঠান শেষে রাজধানীর আগারগাঁওয়ে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর আগে বিকেল

2023-09-02T16:19:01+00:00
2023-09-02T16:53:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৪:১৯ পিএম  আপডেট: ০২.০৯.২০২৩ ৪:৫৩ পিএম  (ভিজিট : ১৪১)
X

দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন অনুষ্ঠান শেষে রাজধানীর আগারগাঁওয়ে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বিমানবন্দরের পাশে কাওলা টোল প্লাজায় প্রথমে টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন মঞ্চে ওঠেন। বোতাম চেপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেওয়ের উদ্বোধনের পর মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলা মাঠে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

এর আগে সকাল থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সকাল থেকে সব প্রবেশমুখে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। দুপুর ১২টার পর নেতাকর্মীদের আনাগোনা বেড়ে যায়। সাড়ে ১২টায় শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

বাবু/এ.এস





  বিষয়:   প্রধানমন্ত্রী  সমাবেশ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy