এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল শুরু

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রীর হাত ধরে শনিবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর আজ তা সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। রোববার সকাল ৬টা

2023-09-03T10:57:31+00:00
2023-09-03T10:57:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল শুরু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫৭ এএম   (ভিজিট : ১২৯)
X


প্রধানমন্ত্রীর হাত ধরে শনিবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর আজ তা সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। রোববার সকাল ৬টা থেকে খোলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুয়ার। এর মাধ্যমে মাত্র ১০ মিনিটে কাওলা থেকে ফার্মগেটের দূরত্ব পার করছে সাধারণ মানুষ। এত কম সময়ে এই দূরত্ব পার করতে পেরে উচ্ছ্বসিত তারা।

এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিমানবন্দর সংলগ্ন কাওলা অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও প্রকল্প সংশ্লিষ্টরা। উদ্বোধনের পর তারা মোনাজাতে অংশ নেন।

এরপর প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে কাওলা থেকে ফার্মগেটের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টার দিকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামে সরকার প্রধানের গাড়ি। এর আগে, বাংলাদেশের আরেক মেগা প্রকল্প স্বপ্নের পদ্মা সেতুরও প্রথম যাত্রী ছিলেন শেখ হাসিনা।

অর্থায়ন, নকশা ও ভূমি অধিগ্রহণ জটিলতায় ৫ দফা পিছিয়ে ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কার্যক্রম। এখনও পুরোপুরি কাজ শেষ না হলেও রাজধানীর যানজট আপাতত কমাতে প্রকল্পের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ খুলে দেয়া হলো। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে কাওলা থেকে ফার্মগেটে পৌঁছানো যাচ্ছে ১০ মিনিটেই। আর পুরো কাজ শেষ হলে ২০ মিনিটেই পাড়ি দেয়া যাবে কাওলা থেকে কুতুবখালী পর্যন্ত।

এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। উঠা-নামার র‍্যাম্পের জন্য সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলে যানবাহনকে ৪টি শ্রেণিতে ভাগ করে টোল হার নির্ধারণ করা হয়েছে। প্রাইভেটকার, ট্যাক্সি, জিপ, মাইক্রোবাসসহ হালকা গাড়ির জন্য টোল ৮০ টাকা। মাঝারি ট্রাক ৩২০ টাকা। ৬ চাকার বেশি ট্রাকের জন্য ৪০০ টাকা। সব ধরনের বাসের টোল ১৬০ টাকা। দুর্ঘটনা রোধে ছোট ও কম গতির যানবাহন চলাচল করবে না।

সরকারের সাথে চুক্তি অনুযায়ী, ২৫ বছরের চুক্তির মধ্যে সাড়ে ২১ বছর টোল আদায় করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান।

বাবু/এ.এস





  বিষয়:   এলিভেটেড  এক্সপ্রেসওয়ে 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy