সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন মোরশেদ আলম

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।স্পিকার ড. শিরীন শারমিন

2023-09-05T15:12:46+00:00
2023-09-05T15:15:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন মোরশেদ আলম
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৩:১২ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৩ ৩:১৫ পিএম  (ভিজিট : ১৬১)
X


একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় অধিবেশন শুরু হয়।

প্রথমে তিনি ২০২৩ সালের চতুর্থ অধিবেশন ও একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করেন।

সদস্যরা হলেন- দীপঙ্কর তালুকদার, এবি তাজুল ইসলাম, মোরশেদ আলম, আনিসুল ইসলাম মাহমুদ (জাপার) এবং আদিবা আনজুম মিতা।

স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এ পাঁচজন সভাপতিমণ্ডলীর সদস্য ক্রমানুসারে সংসদে স্পিকারের দায়িত্ব পালন করবেন।







































এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদেরে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়।

বাবু/এ.এস





  বিষয়:   মোরশেদ আলম  সংসদ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy