‘সরকারের কাছে গণতন্ত্র-জনগণ কিছুই নিরাপদ নয়’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বর্তমান ফ্যাসিস্ট সরকারের কাছে দেশের গণতন্ত্র ও জনগণ কিছুই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

2023-09-05T20:54:16+00:00
2023-09-05T20:54:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মির্জা ফখরুল
‘সরকারের কাছে গণতন্ত্র-জনগণ কিছুই নিরাপদ নয়’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫৪ পিএম   (ভিজিট : ১৩২)
X

বর্তমান ফ্যাসিস্ট সরকারের কাছে দেশের গণতন্ত্র ও জনগণ কিছুই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার সারাদেশে সন্ত্রাস করে, জনগণের ওপর অত্যাচার করে পুনরায় ক্ষমতায় আসতে চায়, কিন্তু জনগণ এবার তা রুখে দাঁড়াবে। 

মঙ্গলবার রাজধানীর শমরিতা হাসপাতালে লালমাই বিএনপির আহত নেতাকর্মীদের দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, কুমিল্লার লালমাই থানার একটি বাসায় সাংগঠনিক সভা চলাকালে স্থানীয় মন্ত্রী-এমপির ভাইয়ের নেতৃত্বে হামলা চালানো হয়। এমনভাবে হামলা চালানো হয়েছে আহতরা বাঁচতে নাও পারতো। এমনকি গুলিও চালানো হয়েছে। এখানে কয়েকজন গুলিবিদ্ধ কর্মী চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, পরিস্থিতি সরকার এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে, মফস্বলে বাসায় বসে সভা করলেও বাসায়ও অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হচ্ছে। এগুলো করে তারা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ড্যাবের নেতা ডা. সিরাজুল ইসলাম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy