ইসি রাশেদা সুলতানা হাসপাতালে

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

জ্বর নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)

2023-09-07T16:38:02+00:00
2023-09-07T16:38:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসি রাশেদা সুলতানা হাসপাতালে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১২৫)
X


জ্বর নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ও বিএসএমএমইউয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএসএমএমইউয়ের এক কর্মকর্তা বলেছেন, ইসি রাশেদা সুলতানা হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরে জ্বর রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।

এদিকে, এ দিন অসুস্থতা নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহাবুব হোসেন।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টার দিকে শারীরিক অসুস্থতাবোধ করায় বিএসএমএমইউতে নিয়ে আসা হয় মাহাবুব হোসেনকে। বিএসএমএমইউর কেবিন ব্লকের ৪১১ নম্বর কেবিনে তিনি ভর্তি।

বাবু/এ.এস





  বিষয়:   ইসি রাশেদা  হাসপাতাল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy