ঢাকায় পৌঁছেছেন ল্যাভরভ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুইদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। প্রায় ২২ ঘণ্টার এই সফরে সের্গেই ল্যাভরভ দুই দেশের পারস্পরিক

2023-09-07T18:34:15+00:00
2023-09-07T19:00:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকায় পৌঁছেছেন ল্যাভরভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১৫১)
X

দুইদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। প্রায় ২২ ঘণ্টার এই সফরে সের্গেই ল্যাভরভ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে সের্গেই ল্যাভরভকে ফুলের তোড়া দিয়ে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ সন্ধ্যাতেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সের্গেই লাভরভ।

আগামীকাল (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর বিকেলেই জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।

গত বছরের এপ্রিলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকে সের্গেই ল্যাভরভ বিশ্বের বিভিন্ন দেশ সফর করছেন। সে সময় থেকেই তার বাংলাদেশ সফর নিয়ে আগ্রহ দেখিয়েছে রাশিয়া। ঢাকায় রাশিয়া দূতাবাস নিয়মিতভাবে রাজনৈতিক পর্যায়ে এ সফর নিয়ে আগ্রহ দেখিয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy