ক্যাডার বহির্ভূত সিনিয়র সহকারী সচিব হলেন ১০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নন-ক্যাডার কোটায় সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন সরকারের ১০ জন কর্মকর্তা। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে

2023-09-07T20:00:04+00:00
2023-09-07T20:00:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্যাডার বহির্ভূত সিনিয়র সহকারী সচিব হলেন ১০ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৮:০০ পিএম   (ভিজিট : ১৯৩)
X

নন-ক্যাডার কোটায় সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন সরকারের ১০ জন কর্মকর্তা। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪’ এর বিধি-৫ অনুযায়ী তাদের পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব গাজী গোলাম মোস্তফা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আবু ইউসুফ ভূঞা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. নাসির উদ্দিন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব কাজী আলী রেজা, স্বাস্থ্য সেবা বিভাগের সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সহকারী সচিব মো. একরামুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. লিয়াকত আলী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুরমান আলী এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব খান শাহানুর আলম।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) হিসেবে নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর যোগদানপত্র দাখিল করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা স্ব-স্ব পদে একই কর্মস্থলে কর্মরত থাকবেন।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy