প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ২:১৯ পিএম (ভিজিট : ১৩৩)

X
দ্বিপক্ষীয় সফরের সব আনুষ্ঠানিকতা শেষে ঢাকা ছেড়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার পর ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হন ল্যাভরভ। রুশ পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বিশেষ ফ্লাইটে লাভরভ ঢাকায় আসেন। কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর এটি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাভরভকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বিমানবন্দর থেকে রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকার একটি হোটেলে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। প্রায় ঘণ্টা-খানেকের বৈঠক শেষে মোমেন-ল্যাভরভ যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। শুরুতে ড. মোমেন কথা বলন। তিনি মস্কোর সঙ্গে ঢাকার গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। মোমেন বলেন, ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
ল্যাভরভের উপস্থিতিতে স্পষ্ট ভাষায় মোমেন বলেন, পরাশক্তিগুলোর প্রতিযোগিতাকে কেন্দ্র করে বাংলাদেশ এ অঞ্চলে ছায়া যুদ্ধ দেখতে চায় না। বাংলাদেশ সংলাপ এবং আলোচনার মাধ্যমে যে কোনো সংকট সমাধানের পক্ষে।
বাবু/জেএম