আজ ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা আজ শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে তার

2023-09-09T12:37:22+00:00
2023-09-09T12:37:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৭ পিএম   (ভিজিট : ১২৯)
X


জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা আজ শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে তার ভাসানচর ও কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকার ইউএনডিপি অফিস জানায়, কান্নি উইগনারাজা ভাসানচর এবং কক্সবাজারে যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরে জাতিসংঘ-সমর্থিত হস্তক্ষেপের প্রভাব নিজে পর্যবেক্ষণ করবেন।

সফরকালে কান্নি উইগনারাজা সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রিন্সিপাল সেক্রেটারিসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেবেন।

এই বৈঠকগুলো ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এজেন্ডাকে এগিয়ে নেয়ার জন্য গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, কান্নি উইগনারাজা ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বাবু/এ.এস





  বিষয়:   সহকারী  মহাসচিব 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy