খণ্ড খণ্ড মিছিলে নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সরকার পতনের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

2023-09-15T15:06:06+00:00
2023-09-15T15:06:06+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
খণ্ড খণ্ড মিছিলে নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৩:০৬ পিএম   (ভিজিট : ১৯৪)
X

সরকার পতনের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে কার্যালয়ের সামনে চারটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। 

মঞ্চে সমাবেশের ব্যানারে লেখা হয়েছে, ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, বাংলাদেশের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, আমান উল্লাহ আমানসহ সব সিনিয়র নেতাদের সাজা প্রদানের প্রতিবাদে ও মিথ্যা-গায়েরি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার যুগপৎ ধারায় আন্দোলনের এক দফা দাবিতে' বিক্ষোভ সমাবেশ।

সরেজমিনে দেখা যায়, সমাবেশে অংশ নিতে দুপুর ১টার পর থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে নয়াপল্টনে জড়ো হচ্ছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে কর্মসূচির প্রাঙ্গণ মুখরিত করে তুলেন। এদিকে, বিএনপির সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy