সরকারের পদত্যাগের দাবিতে চলছে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিসহ এক দফা দাবিতে সমাবেশ করছে বিএনপি। শুক্রবার (১৫

2023-09-15T17:30:30+00:00
2023-09-15T17:30:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সরকারের পদত্যাগের দাবিতে চলছে বিএনপির সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩০ পিএম   (ভিজিট : ২০৬)
X

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিসহ এক দফা দাবিতে সমাবেশ করছে বিএনপি। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজের আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থল নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। অনেক নেতাকর্মী নয়াপল্টন সড়কে জুমার নামাজ আদায় করেন।

নয়াপল্টনে ভিআইপি সড়কে অস্থায়ী মঞ্চে চলছে বিএনপির সমাবেশ। যার কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আশপাশে পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়া মিন্টু বলেন, আমার অবিলম্বে এই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করব। এরপর নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব।

সরকারকে উদ্দেশ করে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ভালোয় ভালোয় পদত্যাগ করুন। এখনো সময় আছে। ডিসি-এসপি পোস্টিং করে লাভ হবে না। এদের দিয়ে বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে না। সমাবেশের মঞ্চে উপস্থিতি আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy