রাষ্ট্রপতি দেশে ফিরবেন আজ

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর ও সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশে ফিরবেন।

2023-09-16T11:13:27+00:00
2023-09-16T11:13:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রপতি দেশে ফিরবেন আজ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৩ এএম   (ভিজিট : ১৮২)
X


ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর ও সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশে ফিরবেন। প্রেসিডেন্টের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সদস্য ও ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানাবেন।

এর আগে আসিয়ানের চেয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশেষ আমন্ত্রণে আসিয়ান এবং ইস্ট এশিয়া সামিটে যোগ দিতে ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আসিয়ান ও ইস্ট এশিয়া সামিটে যোগদানের পাশাপাশি রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গেও বৈঠক করেন।

পরে আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগদান শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাবু/এ.এস





  বিষয়:   রাষ্ট্রপতি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy