কেরানীগঞ্জে ৪৪২ একর জায়গায় তৈরি হবে শেখ হাসিনা আঞ্চলিক পার্ক

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

জাতীয়

ঢাকার কেরানীগঞ্জে৪৪২ একর বা ১ হাজার ২৬৬ বিঘা জায়গা নিয়ে ‘শেখ হাসিনা আঞ্চলিক পার্ক’ নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজধানী

2023-09-17T19:45:32+00:00
2023-09-17T19:58:42+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে ৪৪২ একর জায়গায় তৈরি হবে শেখ হাসিনা আঞ্চলিক পার্ক
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৫ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৩ ৭:৫৮ পিএম  (ভিজিট : ১০৮৩)
X

ঢাকার কেরানীগঞ্জে ৪৪২ একর বা ১ হাজার ২৬৬ বিঘা জায়গা নিয়ে ‘শেখ হাসিনা আঞ্চলিক পার্ক’ নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। পার্কটি আয়তনের দিক থেকে হবে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানের(বোটানিক্যাল গার্ডেন) দ্বিগুণেরও বেশি। ইতিমধ্যে এটি বাস্তবায়নে একটি পরামর্শক প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া  হয়েছে। 

রাজউক সূত্র বলছে, (ড্যাপ ২০১৬-৩৫) বিশদ অঞ্চল পরিকল্পনায় পরিবেশবান্ধব শহর তৈরির লক্ষ্যে পাঁচটি বৃহৎ আঞ্চলিক পার্ক, ৪৯টি পানিকেন্দ্রিক পার্ক, আটটি বৃহৎ ইকোপার্ক (ভাওয়াল বনসহ) এবং নয়টি অন্যান্য পার্ক এবং খেলার মাঠ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জ উপজেলার কুল্মির চক, বাঘৈর, শুভাঢ্যা এবং কাজীরগাঁও মৌজায় কমবেশি ৪২২ একর জমিতে শেখ হাসিনা পার্কের প্রস্তাব রয়েছে। শেখ হাসিনা পার্কের পশ্চিম পাশে ১০০ ফুট প্রশস্ত নতুন রাস্তার পরিকল্পনাও রয়েছে। জীববৈচিত্র্য ও জমির শ্রেণি পরিবর্তন না করেই এই পার্ক করা হবে। সেখানে গাছপালা থাকবে বেশি। 

ড্যাপে থাকা এই পার্কের জন্য প্রস্তাবিত এলাকার ভূমি ব্যবহার উন্মুক্ত স্থান হিসেবে চিহ্নিত আছে।  ইতিমধ্যে পার্কের নামে তৈরি হওয়া প্রকল্পের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। 

রাজউকের কর্মকর্তারা জানান, রাজউকের একটি উচ্চপর্যায়ের দল সম্প্রতি সরেজমিনে কেরানীগঞ্জের ওই পার্ক এলাকা পরিদর্শন করে। ওই দলে রাজউকের সদস্য (পরিকল্পনা) মো. নাসির উদ্দিন, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) সামসুদ্দীন আহমেদ চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. আল আমীন, রাজউকের নগর স্থপতি মোশতাক আহমেদ ও নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম ছিলেন। 

এই বিষয়ে জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান (সচিব) মো. আনিছুর রহমান মিঞা বলেন, ‘রাজউক পূর্বাচল ও কেরানীগঞ্জে পার্ক নির্মাণ করতে যাচ্ছে। কেরানীগঞ্জে যে পার্কটি হবে সেটি আমাদের মহাপরিকল্পনার অংশ। এখানে মূলত গাছপালার উপস্থিতি থাকবে বেশি। আমরা কংক্রিটের কাজকে একেবারেই নিরুৎসাহিত করছি।’ 

রাজধানী ঢাকায় বর্তমানে সর্ববৃহৎ উদ্যান মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান। জাতীয় চিড়িয়াখানার পাশে ২০৮ একর বা ৬২৪ বিঘার এই উদ্যান গড়ে ওঠে ১৯৬১ সালে। আয়তনে দ্বিতীয় অবস্থানে রয়েছে রমনা পার্ক, সাড়ে ৬৮ একর বা ২০৫ বিঘা। উদ্ভিদ উদ্যানকে পেছনে ফেলে আয়তনের দিক থেকে নতুন রেকর্ড গড়বে শেখ হাসিনা আঞ্চলিক পার্ক। 

রাজউকের নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম বলেন, রাজউকের বিশেষজ্ঞ দল সরেজমিনে কয়েকবার এলাকা পরিদর্শন করেছে। জমি অধিগ্রহণ ও নকশা প্রণয়নের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে মাঠপর্যায়ের কাজ শুরু হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy