প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫৯ পিএম (ভিজিট : ২৯৮)

X
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজধানীর বনানীতে বাংলাদেশ জাদুকর পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার শফিউল আলম স্মিথ ও সহকারী নির্বাচন কমিশনার ডি এ পারভেজ ও মমিনুল ইসলামের পরিচালনায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস ইউ সিকদার ও সাধারণ সম্পাদক শহীদ হোসাইন সায়মন।
এছাড়াও ২১সদস্য কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি কামরুল হুদা লাভলু ও প্রিন্স আলমগীর, যুগ্ম সম্পাদক এ আই মিন্টু ও গ্রেট শিপুরাজ, সাংগঠনিক সম্পাদক প্রেম লাল, সহ সাংগঠনিক সম্পাদক কাউসার খান আরিয়ান, অর্থ সম্পাদক কানিজ ফাতেমা স্বপ্না, সহ অর্থ সম্পাদক দেবেন্দ্র চক্রবর্তী চন্ডী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবু হানিফ, সহ সংস্কৃতি সম্পাদক আলমগীর হোসেন, শিশু কিশোর সম্পাদক স্বপন দিনার, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম খান, সহ দপ্তর সম্পাদক মোঃ শান্ত, কার্যনির্বাহী সদস্য পি কে বর্মন, সোহাগ খান, শাহ আলম, আওয়াল ইসলাম অনিক, বিপ্লব ও ফারজানা চৌধুরী জাংমী।