৩ দিনের মোবাইল ডাটা চলবে ৭ দিন

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তিন দিনের ডাটা প্যাকেজ বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে ৩ দিনের

2023-09-17T20:11:51+00:00
2023-09-17T20:11:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৩ দিনের মোবাইল ডাটা চলবে ৭ দিন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১১ পিএম   (ভিজিট : ১৫৮)
X


মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তিন দিনের ডাটা প্যাকেজ বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে ৩ দিনের এই প্যাকেজগুলো ব্যবহার করা যাবে ৭ দিন।

বিটিআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ ও ১৫ দিন মেয়াদের ডাটা প্যাকেজ বাতিল করা হয়েছে। তবে ব্যবহারকারীরা এখন ৩ দিনের ডাটা প্যাকেজ ৭ দিন ব্যবহার করতে পারবেন।

বিটিআরসি জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ৩ দিনের ডাটা প্যাকেজটিই ৭দিন মেয়াদে গ্রাহককে দিতে হবে মোবাইল অপারেটরদের। এছাড়া ৩০ দিন ও আনলিমিটেড প্যাকেজও রাখা হয়েছে।

সে হিসেবে আগে গ্রাহকরা ৩দিন যে পরিমাণ ডাটা পেতেন সেই পরিমাণ ডাটা এখন ৭ দিন ব্যবহার করতে পারবেন।

অসন্তোষ হ্রাসকল্পে করণীয় নিয়ে বিটিআরসি জানায়, গ্রাহকের সার্বিক স্বার্থ নিশ্চিত করার জন্য এবং কম মূল্যে বেশি ডাটা অফারের ফাঁদ থেকে রক্ষা করতে আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকদের যত দিন মেয়াদের জন্য অপারেটর হতে যে পরিমাণ ডাটা অফার করে, একই পরিমাণ ডাটা ৩ দিন মেয়াদের স্থলে ন্যূনতম ৭ দিনের মেয়াদ প্রদান করা হবে। যাতে করে গ্রাহকেরা স্বাচ্ছন্দ্যে অধিক সময়সীমার মধ্যে প্রাপ্ত ডাটা খরচ করতে পারেন। এর ফলে গ্রাহকদের অব্যবহৃত ডাটা হারানোর সম্ভাবনা কমে আসবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ‘মোবাইল ফোন অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশিকা-২০২৩’ সংক্রান্ত সভায় এই ঘোষণা দেওয়া হয়। এ সময় বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।

সভায় মোবাইল অপারেটরদের সংগঠন এমটব এবং মোবাইল ফোন অপারেটরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাবু/এ.এস





  বিষয়:   মোবাইল  ডাটা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy