অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ যুক্তরাষ্ট্রের

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে বৈঠকে করেছেন পররাষ্ট্র সচিব

2023-09-19T11:25:13+00:00
2023-09-19T11:28:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আজরা জেয়া-মাসুদ বৈঠক
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ যুক্তরাষ্ট্রের
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৫ এএম  আপডেট: ১৯.০৯.২০২৩ ১১:২৮ এএম  (ভিজিট : ১৩৫)
X


মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে বৈঠকে করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠকে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছে মা‌র্কিন যুক্তরাষ্ট্র।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (১৮ সে‌প্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইড লাইনে বৈঠকে আজরা জেয়া এ তাগিদ দেন।  এ আলোচনার পর আজরা জেয়া তার এক্স অ্যাকাউন্টে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আজরা জেয়া ও মাসুদ বিন মোমেনের মধ্যে হওয়া ওই বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে আজরা জেয়া তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব নিয়ে আবার আলোচনার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি।’

উল্লেখ্য, চলতি বছরের ১১ জুলাই চারদিনের সফরে ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া।

বাবু/এ.এস





  বিষয়:   যুক্তরাষ্ট্র  আজরা জেয়া  মাসুদ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy