আজ থেকে বিএনপির টানা ১৫ দিনের কর্মসূচি শুরু

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

সরকার পতনের ‘এক দফা’ দাবিতে রোডমার্চ-সমাবেশসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে ৩

2023-09-19T11:31:53+00:00
2023-09-19T11:31:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ থেকে বিএনপির টানা ১৫ দিনের কর্মসূচি শুরু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩১ এএম   (ভিজিট : ১৫০)
X


সরকার পতনের ‘এক দফা’ দাবিতে রোডমার্চ-সমাবেশসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে ৩ অক্টোবর পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে দলটি।

গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিট রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন অফিসে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। মির্জা ফখরুল ইসলাম অসুস্থ থাকায় তার বদলে কর্মসূচি ঘোষণা করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ১৯ সেপ্টেম্বর ঢাকা জেলার জিঞ্জিরা, কেরানীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে সমাবেশ করবে বিএনপি। ২১ সেপ্টেম্বর কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে রোডমার্চ করা হবে। ২২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাদ জুমা সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে। ২৩ সেপ্টেম্বর বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী রোডমার্চ হবে।

২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরের নয়াবাজার ও ঢাকা জেলা আমিন বাজারে সমাবেশ হবে। ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোড মার্চ এবং ঢাকায় পেশাজীবী কনভেশন হবে। ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর গাবতলী ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জনসমাবেশ হবে। ২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ হবে, ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন হবে।

তিনি বলেন, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোড মার্চ হবে। ঢাকায় কৃষক সমাবেশ হবে ২ অক্টোবর। ৩ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রামে রোড মার্চ হবে। এদিকে, আইনজীবীদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং আন্দোলনরত সব দল সমর্থন জানাবে।

প্রসঙ্গত, গত ১২ জুলাই সরকার হটানোর ‘এক দফার’ আন্দোলন শুরুর পর ঢাকায় মহাসমাবেশ, রাজধানীর চার প্রবেশমুখে ‘অবস্থান’ কর্মসূচি এবং একাধিকবার পদযাত্রাসহ গণমিছিল করেছে বিএনপিসহ অন্যান্য বিরোধী দল ও জোটগুলো।

বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি  কর্মসূচি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy