মামলা হামলা দিয়ে কাজ হবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মামলা হামলা দিয়ে কোনো কাজ হবে না। এবার শেখ

2023-09-20T15:51:39+00:00
2023-09-20T15:51:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মামলা হামলা দিয়ে কাজ হবে না: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৫১ পিএম   (ভিজিট : ১২১)
X

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মামলা হামলা দিয়ে কোনো কাজ হবে না। এবার শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতেই হবে এবং নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করতেই হবে। গণতন্ত্র আদায়ের এক দফা আন্দোলনের কণ্ঠস্বর যেন তীব্র না হয়, সেজন্য গায়েবি মামলা দিয়ে ক্ষমতা ধরে রাখার জন্য চেষ্টা করছে সরকার। এবার আর কোনো কিছুতে কাজ হবে না।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে মামলার শুনানিতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সনসহ আমাদের অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাকে আসামি করা হয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে এসব মামলায় হাজিরা দিয়ে আসছি। এই মামলা যারা দিয়েছে- উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিয়েছে। একতরফা কর্তৃত্ববাদী নির্বাচন করা জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য, বিরোধী শক্তিকে দমন করার জন্য দেশব্যাপী নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে।

২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকায় বাসে আগুন দিয়ে ৮ জন হত্যা এবং কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় পৃথক তিনটি মামলার শুনানি হয় কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের আদালতে। ওই মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়।  ওই মামলার হাজিরা দিতে আসেন রিজভী।

বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা তার উপস্থিতির জন্য সময় আবেদন করেন। বিজ্ঞ বিচারক সময় আবেদন মঞ্জুর করলেও শুনানির পরবর্তী তারিখ তাৎক্ষণিকভাবে জানাননি। 

বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু বলেন, কুমিল্লার আদালতে তিনটি মামলার শুনানি ছিল আজ। আমরা তিন মামলাতেই বেগম খালেদা জিয়ার জন্য সময় চেয়েছি। একটি মামলা চার্জের জন্য প্রস্তুত হয়েছে, বাকি দুটি মামলা বিজ্ঞপ্তির জন্য শুনানি হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy