দেশে খাদ্যের কোনো অভাব নেই : খাদ্যমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, 'বর্তমানে সরকারের গোডাউনে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। ফলে নতুন করে চাল আমদানির আর

2023-09-20T16:16:19+00:00
2023-09-20T16:16:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে খাদ্যের কোনো অভাব নেই : খাদ্যমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৪:১৬ পিএম   (ভিজিট : ১২৭)
X


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, 'বর্তমানে সরকারের গোডাউনে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। ফলে নতুন করে চাল আমদানির আর প্রয়োজন নেই।' বুধবার দুপুরে নওগাঁর সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খাদ্যমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, সরকারিভাবে বাজেট করা হয়েছিল পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। তবে আমদানির আর প্রয়োজন নেই। কারণ আউশের ব্যাপক চাষ হয়েছে। যে কারণে আর আমদানির প্রয়োজন হচ্ছে না। পাশাপাশি খাদ্য রাখার জায়গা সংকটের ফলে খাদ্যবান্ধব কর্মসূচির দুই মাসের চাল একসঙ্গে দিতে হচ্ছে। তাছাড়া আরও পাঁচ লাখ মেট্রিক টন গম পাইপলাইনে রয়েছে। ফলে দেশে খাদ্যের কোনো অভাব নেই বলেও জানান খাদ্যমন্ত্রী।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা অধিদপ্তরের লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা, সাপাহার উপজেলায় চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবু/এ.এস





  বিষয়:   খাদ্যমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy