‘এক দফা দাবি না মানা পর্যন্ত কেউ বাড়ি ফিরব না’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এক দফা দাবির পরিপ্রেক্ষিতে বিএনপি রোডমার্চ করছে। দাবি না

2023-09-20T20:41:20+00:00
2023-09-20T20:41:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমীর খসরু
‘এক দফা দাবি না মানা পর্যন্ত কেউ বাড়ি ফিরব না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪১ পিএম   (ভিজিট : ১৬১)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এক দফা দাবির পরিপ্রেক্ষিতে বিএনপি রোডমার্চ করছে। দাবি না মানা পর্যন্ত বাড়ি ফিরে যাব না কেউ। এবার কোনো ছাড় দেওয়া যাবে না।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর কাজির দেউরী নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে আগামী ৫ অক্টোবর কুমিল্লা থেকে ফেনী, মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি হিসেবে এর আয়োজন করা হয়।

আমীর খসরু বলেন, ‘বিএনপির এক দফা হচ্ছে সরকারের পদত্যাগ। নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সংসদ ও সরকার হবে। যে সরকার জনগণের কাছে জবাবদিহিতা থাকবে ও দায়বদ্ধ থাকবে।’

তিনি বলেন, ‘রোডমার্চে কুমিল্লায় একটি বড় জনসভা হবে ও চট্টগ্রামে একটি হবে। আর মাঝখানে যেগুলো হবে সেগুলো পথসভা। আমাদের পথসভাগুলো জনসভার মতোই। আমরা বগুড়া থেকে যখন যাচ্ছিলাম পথসভাগুলো জনসভায় রূপ নিয়েছিল। রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। আশেপাশে দোকান পাট, মানুষের বাড়িঘর এমন অবস্থা ওগুলো জনসভা থেকে বেশি হয়ে গেছে। আগামীকাল থেকে চট্টগ্রামে ঝড় তুলতে হবে। ৫ অক্টোবর হবে সুনামি। চট্টগ্রাম আগেও ঝড় তুলেছে। এবারও ঝড় তুলতে পারবে।’

এতে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় দলনেতা মোহাম্মদ শাহজাহান। পরিচালনা করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম। 

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy