আজ ঢাকার দুই স্থানে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবিতে রাজধানীতে আজ দুটি সমাবেশ করবে বিএনপি। বিকেলে উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেট–সংলগ্ন মাঠে

2023-09-22T11:00:54+00:00
2023-09-22T11:00:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ ঢাকার দুই স্থানে বিএনপির সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০০ এএম   (ভিজিট : ১৯৬)
X

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবিতে রাজধানীতে আজ দুটি সমাবেশ করবে বিএনপি। বিকেলে উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেট–সংলগ্ন মাঠে ও যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে অনুষ্ঠিত হবে সমাবেশ দুটি। 

১৮ সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম ওইদিন ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন। 

১৫ দিনের মধ্যে ১৯ সেপ্টেম্বর ও ২১ সেপ্টেম্বর ঢাকা জেলার জিঞ্জিরা-কেরাণীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে ও ভৈরব-ব্রাক্ষ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটে কর্মসূচি পালিত হয়েছে।  

ঢাকায় আজকের সমাবেশের পর আগামীকাল রোডমার্চের কর্মসূচি রয়েছে।  বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালীতে এ রোডমার্চ হবে। এতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান। 

আজ যাত্রাবাড়ীর সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান। আর উত্তরার সমাবেশে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাদ জুমা সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দোয়াও করা হবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy