প্রধানমন্ত্রীর সঙ্গে আজরা জেয়ার সাক্ষাৎ

বুলেটিন ডেস্ক

জাতীয়

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক

2023-09-22T15:15:33+00:00
2023-09-22T15:15:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর সঙ্গে আজরা জেয়ার সাক্ষাৎ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ৩:১৫ পিএম   (ভিজিট : ২৩৭)
X

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। এ সময় তিনি আবারও বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ নিয়ে আজরা জেয়া নিজেই এক্সে (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবিসহ একটি পোস্ট দিয়েছেন।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ, কানাডা, গাম্বিয়া, মালয়েশিয়া, তুরস্ক, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের একটি সাইড ইভেন্টের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবারও যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, অংশীদারত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি এবং ৯ লাখ ৬০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে উদারতার সঙ্গে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছি।

এর আগে গত ১১ জুলাই তিনি বাংলাদেশ সফরে আসেন। এ সফরে সরকারের বিভিন্ন মহলের সঙ্গে তিনি আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন। জোর দেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy