নির্বাচনের আগে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করা হচ্ছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রংপুর ব্যুরো

জাতীয়

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নির্বাচনের আগে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করা হচ্ছে। যারা নির্বাচন

2023-09-23T11:46:38+00:00
2023-09-23T11:46:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনের আগে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করা হচ্ছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
রংপুর ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪৬ এএম   (ভিজিট : ১৬৪)
X


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নির্বাচনের আগে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করা হচ্ছে। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তারা মিথ্যাচার করে তথ্য প্রযুক্তির সুযোগ নিচ্ছে। আমরা বিশ্বাস করি, তারা যত অপপ্রচার করুক না কেন স্বাধীনতার স্বপক্ষের শক্তি কখনোই বিভ্রান্ত হবে না। গতকাল শুক্রবার সকালে রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলার মানুষ ঘুরে দাঁড়িয়েছে। জিয়া, এরশাদ এবং খালেদা জিয়ার ২৯ বছরের শাসন আমলে এদেশকে পাকিস্তানের মতো একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র বানানোর সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা ছিলেন। তাই বাংলার মানুষ আবারও ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এ দেশ থেকে চলে গেছে। কিন্তু তাদের সহযোগী রাজাকার আলবদর, আল শামস, জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা সবাই বাংলাদেশে রয়ে গেছে। তারা এখনো আছে। আশপাশে, আমাদের সঙ্গে অনেকটাই মিশে আছে।

পরে পুলিশ লাইন স্কুল এান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বের ইতিহাস শীর্ষক’ আলোচনায় যোগ দেন মন্ত্রী। অনুষ্ঠানে রংপুর রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বীর বিক্রম মাহাবুব উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. একেএম  জালাল উদ্দিন আকবরসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে  স্বাধীনতা গ্যালারি  উদ্বোধন করেন।

বাবু/এ.এস





  বিষয়:   মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy