শান্তি সমাবেশ দিয়ে শুরু হচ্ছে আওয়ামী লীগের ৮ দিনের কর্মসূচি

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

শান্তি সমাবেশের মধ্য দিয়ে শনিবার বিকেল থেকে শুরু হচ্ছে আওয়ামী লীগের টানা আট দিনের কর্মসূচি।রাজধানীর বায়তুল মোকাররম জাতীয়

2023-09-23T13:45:52+00:00
2023-09-23T13:45:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তি সমাবেশ দিয়ে শুরু হচ্ছে আওয়ামী লীগের ৮ দিনের কর্মসূচি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১:৪৫ পিএম   (ভিজিট : ১৭২)
X


শান্তি সমাবেশের মধ্য দিয়ে শনিবার বিকেল থেকে শুরু হচ্ছে আওয়ামী লীগের টানা আট দিনের কর্মসূচি।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বেলা তিনটায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে দলটি।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ হবে। বিএনপি ও তার মিত্রদের আন্দোলন কর্মসূচির বিপরীতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের; বক্তব্য দেবেন দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

বরাবরের মতো আজকের শান্তি সমাবেশ ঘিরেও ঢাকায় শোডাউনের প্রস্তুতি রয়েছে ক্ষমতাসীন দলের। মহানগর উত্তর ও দক্ষিণের থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে সর্বস্তরের নেতা-কর্মী এতে যোগ দেবেন। দলের সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদেরও সমাবেশে উপস্থিত থাকতে বলা হয়েছে।

শান্তি সমাবেশ ছাড়াও বিএনপির আন্দোলন কর্মসূচি ঘিরে ‘সন্ত্রাস-নৈরাজ্য’ ঠেকাতে সর্বত্র সতর্ক অবস্থানে রাখা হবে নেতা-কর্মীদের।

এক দফা দাবিতে আন্দোলনরত বিএনপি গত সোমবার বিভাগীয় শহরগুলোতে রোড মার্চসহ ১২ দিনের কর্মসূচি ঘোষণা করে।

পরের দিন দলীয় ফোরামের যৌথ সভা করে সমাবেশসহ আট দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগও।

দলটির কর্মসূচিতে আরও রয়েছে সোমবার মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে উত্তরা ও যাত্রাবাড়ীতে সমাবেশ, ২৬ সেপ্টেম্বর ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে কেরানীগঞ্জে সমাবেশ, ২৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে টঙ্গীতে সমাবেশ ও একই দিন ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিরপুরের কাফরুলে সমাবেশ, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনের কর্মসূচি এবং একই দিন বাদ আসর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল ও একই সময়ে সারা দেশে একই কর্মসূচি।

২৯ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও একই সঙ্গে সারা দেশে আলোচনা সভা এবং ৩০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে কৃষক হত্যা স্মরণে কৃষক লীগের আয়োজনে কৃষক সমাবেশ হবে। এ ছাড়া ৪ অক্টোবর চট্টগ্রামের মীরসরাইয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ। সবগুলো সমাবেশ দুপুর আড়াইটায় এবং আলোচনা সভা হবে বিকেল তিনটায়।

বাবু/এ.এস





  বিষয়:   কর্মসূচি  আওয়ামী লীগ  শান্তি সমাবেশ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy