খালেদা জিয়াকে আবারও কেবিনে নেওয়া হয়েছে

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

ক্রমাগতভাবে শারীরিক অবস্থার পরিবর্তনের মধ্যে থাকায় সিসিইউ ও কেবিনে আনা-নেওয়ার মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।শুক্রবার (২২ সেপ্টেম্বর)

2023-09-23T13:57:51+00:00
2023-09-23T13:57:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়াকে আবারও কেবিনে নেওয়া হয়েছে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১:৫৭ পিএম   (ভিজিট : ১৫৯)
X


ক্রমাগতভাবে শারীরিক অবস্থার পরিবর্তনের মধ্যে থাকায় সিসিইউ ও কেবিনে আনা-নেওয়ার মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কেবিন থেকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হলেও বিকাল সোয়া ৪টার খবর, তাকে আবারও কেবিনে ফেরানো হয়েছে। বিকালে খালেদা জিয়ার মেডিক্যাল স্টাফসূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো নেই। তার শারীরিক অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। দুপুর ১২টার দিকে সিসিইউতে নেওয়ার পর সেখানে দুই ঘণ্টা রাখা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে।

এর আগে দুপুরে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার উল্লেখ করেছিলেন, চিকিৎসায় গঠিত চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে।

এর কয়েকদিন আগেও খালেদা জিয়াকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। গত ৯ আগস্ট থেকে এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বাবু/এ.এস





  বিষয়:   খালেদা জিয়া  কেবিন 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy