‘জিয়াউর রহমান বাংলাদেশে খুনের রাজনীতি শুরু করেছিলেন’

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কিছু দেশ আমাদের মানবতা ও মানবাধিকারের কথা বলে। কিন্তু ১৯৭৫

2023-09-23T15:03:35+00:00
2023-09-23T15:03:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘জিয়াউর রহমান বাংলাদেশে খুনের রাজনীতি শুরু করেছিলেন’
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৩:০৩ পিএম   (ভিজিট : ২২১)
X


মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কিছু দেশ আমাদের মানবতা ও মানবাধিকারের কথা বলে। কিন্তু ১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করা হয়েছিল তখন কোথায় ছিল তাদের মানবতা? তিনি জিয়াউর রহমানকে খুনি আখ্যায়িত করে বলেন, তার সময় গুম, খুন বিনা বিচারে হত্যা শুরু হয়। তিনি বলেন, জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করে দেশে খুনের রাজনীতি শুরু করেন।

‘মায়ের কান্না’ সংগঠনের উদ্যোগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যাকারী জিয়ার গুম-খুন ও খালেদা জিয়ার অগ্নিসন্ত্রাসের ভূলুষ্ঠিত মানবাধিকার শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে ২১ বার হত্যা করার পরিকল্পনা করেছিলেন তারা। ট্রুথ কমিশন গঠন করে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা এবং ১৯৭৭ সালে সেনা ও বিমান বাহিনীর গর্বিত সৈনিকদের হত্যাকারীদের মরণোত্তর বিচার করার দাবি জানান তিনি। এছাড়া অবৈধ গুম ও খুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। গুম, খুন ও অগ্নিসন্ত্রাসকারী দল যাতে আগামীতে আর কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাহিদ এজাহার খান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, একুশের পদপ্রাপ্ত মানবাধিকার কর্মী এসএম আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা এসপি মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ। এ ছাড়া ভুক্তভোগীদের ছেলে, মেয়ে, পিতামাতা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে গণদাবি-৭৭ এবং অগ্নিসন্ত্রাসের আর্তনাদ নামক দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন হয়।

বক্তারা বলেন, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাজার হাজার সেনা ও বিমান বাহিনীর সদস্যকে হত্যা করে তাদের লাশ গুম করেন। অন্যায় ভাবে ফাঁসি, কারাদণ্ড ও চাকরিচ্যুত করার অপরাধে তারা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন।

বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy