সারাদেশে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩০ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে অভিযান পরিচালনা করে ৩০টি

2023-09-23T15:45:26+00:00
2023-09-23T15:45:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারাদেশে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩০ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৪৫ পিএম   (ভিজিট : ২৩৮)
X

আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে অভিযান পরিচালনা করে ৩০টি প্রতিষ্ঠানকে ৫৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন সরকারি এই তদারকি সংস্থাটির (প্রশিক্ষণ ও প্রচার) উপপরিচালক আতিয়া সুলতানা। 

লিখিত বিজ্ঞপ্তিতে তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকাসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ের বাজারগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সারাদেশে ২১টি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১৭টি টিম অংশ নেয়। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy