রাজধানীতে বিএনপির সমাবেশ দুপুরে

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

রাজধানীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে দলটির সমাবেশ অনুষ্ঠিত হবে। রবিবার (২৪ সেপ্টেম্বর)

2023-09-24T10:55:25+00:00
2023-09-24T10:55:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে বিএনপির সমাবেশ দুপুরে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫৫ এএম   (ভিজিট : ১৫৪)
X


রাজধানীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে দলটির সমাবেশ অনুষ্ঠিত হবে। রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি জানান, ঢাকায় সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত সপ্তাহে মাত্র চার দিনের ব্যবধানে তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) এনে চিকিৎসা দিতে হয়। ইতোমধ্যে তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি  সমাবেশ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy