রাজধানীতে আজ বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর পৃথক দুটি স্থানে সমাবেশ করবে বিএনপি। পাশাপাশি সরকারের পদত্যাগ ও রাষ্ট্রের গণতান্ত্রিক

2023-09-25T11:03:24+00:00
2023-09-25T11:03:24+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রাজধানীতে আজ বিএনপির সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৩ এএম   (ভিজিট : ১৮৮)
X

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর পৃথক দুটি স্থানে সমাবেশ করবে বিএনপি। পাশাপাশি সরকারের পদত্যাগ ও রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের দাবিতে পদযাত্রা করবে গণতন্ত্র মঞ্চ। এছাড়াও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদের উভয় অংশ।

বিএনপির পক্ষে থেকে জানানো হয়েছে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ধোলাইখাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দাবিতে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে রাজধানীর আমিনবাজার সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সরকারের পদত্যাগের পাশাপাশি রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের দাবিতে বিকেল ৪টায় খিলগাঁও তালতলা মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। এরপর পদযাত্রা করবে তারা। এতে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy