তিন দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন দিনের সফরে নিজ শহর পাবনা যাচ্ছেন। সেখানে একটি জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি।রাষ্ট্রপতির

2023-09-25T15:27:20+00:00
2023-09-25T15:27:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিন দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২৭ পিএম   (ভিজিট : ১৭২)
X


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন দিনের সফরে নিজ শহর পাবনা যাচ্ছেন। সেখানে একটি জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতি বুধবার বিকfলে তিন দিনের সফরে পাবনা যাবেন। তিনি সেখানে একটি সমাবেশে ভাষণ দেবেন এবং জেলার বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।’

প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল শপথ নেয়ার পর এটি হবে পাবনায় তাঁর দ্বিতীয় সফর।

রাষ্ট্রপ্রধান জেলার সাথিয়া উপজেলায় নৌকাবাইচ-পূর্ব জনসমাবেশে ভাষণ দেবেন। তিনি পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গনে ৫০০ শয্যা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করবেন।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও আশপাশে উৎসবের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

রাষ্ট্রপতিকে তার পৈতৃক বাড়িতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

আগামী ২৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাবু/এ.এস





  বিষয়:   রাষ্ট্রপতি  পাবনা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy