নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ভোট জানুয়ারির শুরুতে

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। জানুয়ারির শুরুতে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন

2023-09-26T13:57:24+00:00
2023-09-26T13:57:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ভোট জানুয়ারির শুরুতে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১:৫৭ পিএম   (ভিজিট : ২৫৪)
X


দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। জানুয়ারির শুরুতে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গাজীপুরের শ্রীপুরে স্মার্টকার্ড  বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচনে সব দলের অংশগ্রহণের আশাও করছেন আনিসুর।

গত বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন হয়। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ভোট হবে না দাবি করে সব নির্বাচন বর্জন করে বিএনপি।

২০১৯ সালের ৩০ জানুয়রি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সেক্ষেত্রে ২০২৩ সালের নভেম্বর থেকে পরের বছর জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির।

কিন্তু বিএনপি ও তাদের সমমনা দলগুলো সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার দাবিতে অনড় অবস্থানে আছেন। অন্যদিকে সংবিধান অনুযায়ী নির্বাচনে আয়োজনে অনড় অবস্থানে আওয়ামী লীগও। ফলে সঠিক সময়ে নির্বাচন হবে কি না তা শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থার মধ্যে তফসিল ও নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা জানান ইসি আনিছুর রহমান।

বিস্তারিত আসছে...

বাবু/এ.এস





  বিষয়:   নভেম্বর  তফসিল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy