শিগগিরই রাজনীতির খেলা শুরু হবে : ওবায়দুল কাদের

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই রাজনীতির খেলা শুরু হবে। তিনি

2023-09-26T19:51:58+00:00
2023-09-26T19:51:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিগগিরই রাজনীতির খেলা শুরু হবে : ওবায়দুল কাদের
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫১ পিএম   (ভিজিট : ২৫৬)
X

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই রাজনীতির খেলা শুরু হবে। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপরাজনীতিকে প্রশ্রয় দেয়া হবে না। আমাদের ক্যাপ্টেন এখন ওয়াশিংটনে, বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী ফিরলেই শুরু হবে আসল খেলা।

বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রস্তুত হয়ে যান, খেলা হবে।’ বিএনপি মহাসচিবের নাম উল্লেখ করে তিনি আরও বলেন কাঁদতে কাঁদতে কান্নার দরিয়া হয়ে যাবে। তবুও আপনাদের ক্ষমা নেই, মির্জা ফখরুল। আমাদের পিতৃহত্যা, ভ্রাতৃহত্যার প্রতিশোধ নেবো। বাংলার মানুষ বিএনপিকে ক্ষমা করবে না।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর নিষেধাজ্ঞার ভয় দেখায় মির্জা ফখরুল। মির্জা ফখরুল কি এজেন্সি পেয়েছে? ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। তারা পারেনি রাশিয়া  ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে। নিষেধাজ্ঞা কেউ শোনে না। কাজেই আমরা যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, নিষেধাজ্ঞায় ভয় দেখাবেন না।’

ওবায়দুল কাদের বলেন, ‘একাত্তরে নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র আমাদের থামাতে পারেননি। আজও আমাদের থামাতে পারবে না। আমরা কারো নিষেধাজ্ঞার পরোয়া করি না, আমরা পরোয়া করি আমাদের সংবিধানের। কোনো দেশের নিষেধাজ্ঞা আমরা মানি না, মানবো না।’

ঢাকা আওয়ামী লীগের দখলে থাকবে উল্লেখ করে  বলেন, ২০০১ সাল ভুলে যান। কারো গায়ে আঘাত করলে, পালটা আঘাত হবে। কোনো অবস্থায় ছাড় হবে না। স্বাধীনতা-সার্বভৌমত্ব যতদিন আছে, ততদিন আমরা লড়ে যাবো।

শান্তি ও উন্নয়ন সমাবেশে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি 'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক  আ ফ ম বাহাউদ্দীন নাসিম এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন প্রমুখ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy